,

চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
August 5, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই আগষ্ট বিপ্লবে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা বিএনপির সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহআলম রাজু, পৌর বিএনপির সভাপতি তাহের পলাশী, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোছাইন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা জেবায়ের হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় নেতা আবু সুফিয়ান, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম আহবায়ক মামুন মজুমদার, জুলাই শহীদ শাহাদাত হোসেনের ছোট ভাই ও জুলাইয়ের আহত যোদ্ধা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত যোদ্ধাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করà