,

চৌদ্দগ্রামে বিষপানে ছাত্রলীগ নেতা আজমীর হোসেনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 26, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে বিষপানে আজমীর হোসেন নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের দক্ষিণ পাড়ার সৌদি প্রবাসী জসিম উদ্দিনের পুত্র। সোমবার রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, আজমীর হোসেন(২২) চিওড়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতা ছিলেন। দুই মাস আগে তিনি জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামে বিয়ে করেন। পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে আজমীর সবার অগোচরে বিষপান করে। পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, ‘আজমীর নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে- কিভাবে মৃত্যু হয়েছে’।