চৌদ্দগ্রামে মসজিদ পরিচালনা নিয়ে বিরোধের জেরে পেট্রোল বোমা নিক্ষেপ, হামলা-ভাংচুর,
স্টাফ রিপোর্টার :
কুমিল্লার চৌদ্দগ্রামে মসজিদ পরিচালনা ও উন্নয়ন সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা-ভাংচুর চালিয়ে নগদ ১০ লাখ টাকা লুটে নেয়াসহ অন্তত বিশ লাখ টাকা মুল্যের মালামালের ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামে শনিবার রাতে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। রোববার দুপুরে সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী অহিদুর রহমান টিপু বাদি হয়ে কবরুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবদুর রহিম, মোঃ মামুন, মৃত হানিফ মাস্টারের ছেলে খালেদ বিন হানিফ, মীর হোসেনের ছেলে মানিক মিয়া ও আবদুল মান্নানের ছেলে মোঃ হোসাইনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিন পরিদর্শন ও থানায় দায়েরকৃত ব্যবসায়ী অহিদুর রহমান টিপুর অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে কবরুয়া জামে মসজিদ পরিচালনা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে কমিটির সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত ক্যাশিয়ার খালেদ বিন হানিফের সাথে টিপুর বিরোধ চলছিল।
এরই জের ধরে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কবরুয়া মসজিদের পাশে খালেদ বিন হানিফের নেতৃত্বে বিপুল সংখ্যক সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে টিপুর পথরোধ করে। সন্ত্রাসীরা টিপুকে মারধর শেষে তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়। এরপর সন্ত্রাসীরা টিপুর বাড়ির ভাউন্ডারীর বৈদ্যুতিক লাইট, গেইট, সিসি ক্যামেরা, দরজা-জানালা ভাংচুর চালায় এবং ঘরে থাকা নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। সন্ত্রাসীরা কবরà§