রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযান: আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আটক

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২২, ২০২৪
news-image

 

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পন্নারা গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এম কে নাজিমকে আটক করেছে।

মঙ্গলবার ( ২২ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে  এম কে নাজিমের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া এম কে নাজিম চৌদ্দগ্রাম উপজেলার পন্নারা গ্রামের মৃত. ডাঃ সামছুল আলমের ছেলে।

আটক হওয়া ব্যক্তিকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।