,

চৌদ্দগ্রামে ৪৭৫ পিস ফেন্সিডিলসহ ১ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
February 10, 2019
news-image

মো. আরিফুর রহমান মজুমদারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৭৫ পিস ফেন্সিডিলসহ আলমগীর হোসেন নামে এক যুবককে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই নূর উদ্দীনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বিওপি এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ৪৭৫ পিস ফেন্সিডিলসহ কাভার্ডভ্যান চালক আলমগীরকে আটক করা হয়।

আটককৃত আলমগীর সীতাকুন্ড উপজেলার উত্তর রহমতনগরের আবুল বশরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র এএসপি মো. সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান থেকে ৪৭৫ পিস ফেন্সিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুুতি চলছে।