,

চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহে সংবাদ সম্মেলন

আজকের কুমিল্লা ডট কম :
July 18, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর। বুধবার সকালে (১৮ জুলাই) উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমেদ।

লিখিত বক্তব্যে ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও সদরে মতবিনিময়, পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচী পালনের আনুষ্ঠানিক ঘোষনা প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।