ছাত্রলীগের সভাপতি রাজমিস্ত্রি হওয়ায় পদত্যাগ করেছেন অধিকাংশ নেতা
ডেস্ক রিপোর্ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দানিছুর রহমান বাবুকে রাজমিস্ত্রি অবিহিত করে তাঁর সঙ্গে রাজনীতি করায় অনীহা জানিয়ে পদত্যাগ করেছেন ওই ইউনিয়ন ছাত্রলীগের ‘অধিকাংশ’ নেতা। কমিটি গঠনের দুই সপ্তাহ পর শনিবার কমিটি থেকে পদত্যাগ করে তাঁরা বিষয়টি জেলা ছাত্রলীগ নেতাদের অবহিত করেছেন। একই সঙ্গে সাংবাদিকদের কাছে প্রেস বিজ্ঞপ্তিও পাঠিয়েছেন।
জানা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি দানিছুর রহমান বাবুকে সভাপতি ও মেহেদী আলম আরিফকে সাধারণ সম্পাদক করে নাটাই দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খাইরুল আলম ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রায়হান এ কমিটি ঘোষণা করেন।
এই কমিটির সহসভাপতি সাইফুল ইসলাম রোমান, নজরুল ইসলামসহ ১৩ নেতা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আহ্বায়ক কমিটি কিংবা জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ নেতাদের সঙ্গে পরামর্শ না করেই রাতের আঁধারে পকেট কমিটি গঠন করা হয়। যাঁকে সভাপতি করা হয়েছে তিনি সম্পূর্ণ অশিক্ষিত ও পেশায় রাজমিস্ত্রি।
ঘোষিত কমিটিতে সহসভাপতি পদে থাকা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা চেয়েছিলাম সম্মেলনের মাধ্যমে কমিটি করতে। কিন্তু কাউকে কিছু না বলেই হুট করে কমিটি ঘোষণা করা হয়। রাজনীতির সঙ্গে জড়িত নয়, এমনকি লেখাপড়া না জানা একজন রাজমিস্ত্রিকে সভাপতি করায় সবার মাঝে ক্ষোভ ছড়ি