,

জনগণের প্রতি অঙ্গীকার থাকলে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা উচিত – এলজিআরডি মন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
October 9, 2021
news-image

ইসতিয়াক আহমেদ:
এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, যাদের গণতন্ত্রের প্রতি বিশ^াস নাই এবং স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা তারাই নির্বাচন গুরুত্বপূর্ণ মনে করে না। আমি মনে করি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নির্বাচনে আসা উচিত।

শনিবার (০৯ অক্টোবর) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটোরিয়ামে দুই দিন ব্যাপী একাডেমির ৫৪-তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, আমি মনে করি, বিএনপির যদি জনগণের প্রতি অঙ্গীকার থাকে তাহলে তাদের নির্বাচনে যোগদান করা উচিত।

পল্লী উন্নয়ণ ও সমবায় বিভাগের সচিব মোঃ ম