,

জামায়াতে ইসলামির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিএনপিকে আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস

আজকের কুমিল্লা ডট কম :
March 6, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত জামায়াতে ইসলামির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস। মার্কিন সংসদের প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হওয়া প্রস্তাবে এ আহ্বান জানানো হয়। ইন্ডিয়ানা রাজ্যের মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাঙ্কস ২৮ ফেব্রুয়ারি প্রস্তাবটি পেশ করেন।

প্রস্তাবে বলা হয়, ‘মার্কিন প্রতিনিধি পরিষদ স্পষ্টভাবে জামায়াতে ইসলামী ও অন্যান্য উগ্রবাদী সংগঠনের সঙ্গে দূরত্ব বজায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল রাজনৈতিক দলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।’

দক্ষিণ এশিয়ায় মৌলবাদী গোষ্ঠীদের দ্বারা গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র চিন্তিত। বাংলাদেশের মতো পাকিস্তানকেও জামায়াতের লাগাম টেনে ধরতে ওই প্রস্তাবের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে।

জিম ব্যাংকসের প্রস্তাবে আরও বলা হয়, ‘বাংলাদেশে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরপেক্ষ গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে। দেশটিতে চরমপন্থী ও জঙ্গিবাদের যে উত্থান হচ্ছে তা বন্ধে এমন পদক্ষেপ জরুরি।’

জামায়à