ঠাণ্ডা কালী বাড়ি মেলায় সিলিন্ডার বিস্ফোরণে আহতদের পরিচয় মিলেছে
ত্বোহা হাসান স্বাধীনঃ
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা বিরোলী গ্রামে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৪৬। নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী ঠাণ্ডা কালী বাড়ি মেলাকে ঘিরে বেলুন ফোলানের সময় হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্ততঃ ৪৬ জন আহত হয়েছে। এদিকে জেলা প্রশাসন থেকে রাত ১২ টায় জরুরী চিকিৎসার জন্য গুরুতর আহত ৬ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার মৌকরা ইউনিয়নের বিরুলি উত্তর পাড়া মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটেছে।
আহতদের অনেকের হাত, পা উড়ে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়। অনেকের চোখ ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল ঘটনাস্থল পরিদর্শনসহ আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ।
আহতরা হলেন, উপজেলার মৌকরা ইউনিয়নের বিরুলী উত্তর পাড়া মুন্সী বাড়ির বেলুন ব্যবসায়ী আবুল কালামের ছেলে আনোয়ার হোসেন (৩৩), আনোয়ারের মেয়ে আফনান (৫), মরিয়ম (৭), বোন ফারজানা (১৭), আনোয়ারের সহযোগী ব্যবসায়ী ঝাটিয়াপাড়া গ্রামের আলী আকবরের ছেলে আবদুর রব (৩০), পৌরসভার নাওগোদা গ্রামের মুসলিমুর রহমানের ছেলে আলমগীর (৩০), বিরুলী গ্রামের জাফরের মেয়ে উম্মে হাবিবা (৯), জসিমের ছেলে তুষার (৭), ফারুকের ছেলে রায়হান(১২), আবুল কালামের ছেলে বাছির (১৬), মাঈন উদ্দিনের ছেলে মাসুদ (১২), সেলিমের মেয়ে নিসু (১২), তার ছেলে সম্রাট (১০), শাহীনের মেয়ে শারমিন আক্তার (৫), আবদুল হালিমের ছেলে নাঈম (১৩), আবদুল কাদিরের স্ত্রী নাছরিন (৩৫), শাহাবুদ্দিনের ছেলে সবুজ (১১