,

তথ্য প্রযুক্তির যুগেও এগিয়ে চলা একটি স্থানীয় দৈনিক

আজকের কুমিল্লা ডট কম :
December 23, 2025
news-image

মোঃ মাসুদ হোসেন:

প্রকাশনার ১৯ বছর পূর্ণ করল চাঁদপুর খবর। প্রতিনিয়ত দারুণ সব কাজ করে গত ১৯ বছর ধরে চাঁদপুরের মানুষের মনে অনন্য এক জায়গা করে নিয়েছে এই পত্রিকাটি। ২০০৬ সালের ১৩ এপ্রিল প্রকাশিত হয় চাঁদপুর খবর এর সাপ্তাহিক প্রথম সংখ্যা। তখন থেকেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদের পাশাপাশি চমৎকার সব ফিচার ও কলাম মন কাড়ে পাঠকের। পরে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর খবর পত্রিকাটি দৈনিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। সেই সঙ্গে চাঁদপুর খবর নানা সামাজিক ও মানবিক কার্যক্রম আয়োজন করে নিয়মিত, যা পত্রিকাটিকে করে তোলে অপ্রতিদ্বন্দ্বী। গত করোনাকালেও নিয়মিত প্রকাশ হয়েছে দৈনিক চাঁদপুর খবর। কঠিন এই সময়ে জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে চলেছেন এর কর্মীরা। সবার আশা, কঠিন সময় পেরিয়ে একসময় নিশ্চই সব ঠিক হয়ে যাবে। তাই হয়েছে।

দেখতে দেখতে চাঁদপুর খবর ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করল। প্রতিষ্ঠার পর থেকেই চাঁদপুর খবর প্রতিদিন সাধারণ মানুষের তথ্য চাহিদা পূরণে যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়। চাঁদপুরসহ দেশের সংবাদ এবং সংবাদের বিশ্লেষণ এ পত্রিকাটিতে দেখতে পাই। লক্ষ্য করেছি, এ পত্রিকার সম্পাদকীয় ও অন্যান্য নিবন্ধে জেলার সঠিক চিত্র প্রতিফলিত হয়। আশা করি বিগত দিনগুলোর মতো সামনের দিনগুলোতেও দৈনিক চাঁদপুর খবর জেলার সাধারণ মানুষের তথ্য বিনোদন ও শিক্ষামূলক তথ্য চাহিদা পূরণে আরও জোরালো ভূমিকা রাখবে।

সাফল্যের সাথে এগিয়ে চলা দৈনিক চাঁদপুর খবর। ঊনিশ পেরিয়ে বিশে পা রাখলো পাঠকপ্রিয় এই পত্রিকাটি। আমার দেখা জেলার সংবাদপত্র জগতে নিজস্ব ‘ভিশন’ নিয়েই আবির্ভাব ঘটে চাঁদপুর খবরের। কিন্তু চাঁদপুর খবর কথা রেখেছে, পাঠকের কাছে অঙ্গিকারের ব্যত্যয় ঘটায়নি। তবে চ