তরুণ আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলো মেক্সিকো
স্পোর্টস ডেস্কঃ
মেসি নেই। গোল পাননি আক্রমণভাগের দুই প্রাণভোমরা মাউরো ইকার্দি ও দিবালা। তারপরেও প্রীতি ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
লিওনেল মেসি কবে আর্জেন্টিনার জার্সিতে ফিরবেন তার ঠিক নেই। কিংবা আদৌ ফিরবেন কি না, সেই প্রশ্নও উঠছে। যদিও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির বিশ্বাস, জাতীয় দলের জার্সিতে মেসি অবশ্যই ফিরবেন। সেটি আগামী কোপা আমেরিকার আগে হলেই ভালো আর্জেন্টিনার জন্য। মেসির অভাব যে দিবালা-ইকার্দিরা তেমন একটা পূরণ করতে পারছেন না। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনাকে গোল এনে দিয়েছেন ডিফেন্ডার রামিরো ফুনেস মোরি। আরেকটি গোল? সেটি মেক্সিকো উইঙ্গার আইজ্যাক ব্রিজুয়েলার ‘উপহার’—ঠিকই ধরেছেন, আত্মঘাতী গোল।
দিবালা ও ইকার্দি ভালো খেললেও গোলের দেখা পাননি। ছবি: এএফপিদিবালা ও ইকার্দি ভালো খেললেও গোলের দেখা পাননি। ছবি: এএফপিঅথচ ম্যাচের দ্বিতীয় মিনিটেই মেক্সিকো এগিয়ে যেতে পারত। মার্কো ফাবিয়ানের ক্রসে ডাইভিং হেড করেছিলেন রাউল জিমিনেজ। বল পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এর মিনিটখানেকের মধ্যে ফাবিয়ানের শট দারুণ দক্ষতায় রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক অগাস্তিন মার্চেসিন। শুরুর এই ধাক্কা সামলে কিছুটা ধাতস্থ হওয়ার পর নিজেদের খেলাটা খেলার চেষ্টা করেছে আর্জেন্টিনা। সেটি দিবালা আর লাওতারো মার্টিনেজকে কেন্দ্র করে। ৩৮ মিনিটে দিবালার ক্রস মেক্সিকো পোস্টের ঠিক সামনে পেয়েছিলেন মার্টিনেজ। ইন্টার মিলান স্ট্রাইকারের হেড মেক্সিকো গোলরক্ষক গুইলার্মো ওচোয়া রুখে দিয়েছেন পা দিয়ে।
প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে গোলের দেখা পেয়েছে আর্জেন্টিনা। দিবালার ফ্রি কিক সুবিধামতো জায়গায় পেয়ে যান ‘আনমার্কড’ ফুনেস মোরি। তাঁর হেডের জবাব ছ