তিতাস উপজেলাকে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করা হবে – অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
তিতাস উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করা হবে । ইতোমধ্যে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কারসহ নতুন নতুন সড়ক, ব্রীজ কালভার্ট নির্মান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিতাস উপজেলায় থাকবেনা কোন মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজ। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া আজ এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
তিতাস উপজেলার বাতাকান্দি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে এমপি সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূইয়া তিতাস উপজেলার সার্বিক উন্নয়নের একটি সুদূরপ্রসারী মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চলের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
বাতাকান্দি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি বিএনপি নেতা মোঃ মাইন উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. আবু নাছের ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতà