,

দাউদকান্দিতে মাহফিলে গিয়ে হামলার ঘটনায় নিহত যুবক

আজকের কুমিল্লা ডট কম :
December 21, 2021
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

ফুফুর বাড়িতে মাহফিলে গিয়ে মারামারির ঘটনায় ইফতেখার হাসান ইমন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন ।

সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নাড়িকেলতলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ইফতেখার হাসান ইমন একই ইউনিয়নের পিপিয়াকান্দি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে এবং বরকোটা স্কুল এন্ড কলেজ থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে।

নিহতের চাচাত ভাই সায়েম ও চাচা ইব্রাহিম জানান, সোমবার নারিকেলতলা দারুননাজাত নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে ইমন তার ফুফুর বাড়িতে যায়। মাহফিলে ফুচকার দোকানের সামনে মালাখালা গ্রামের কিছু ছেলে ইমনের উপর হামলা করে। এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ইমনকে উদ্ধার করে গৌরীপুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পর সে মারা যায়।

নিহতের পিতা আলাউদ্দিন মিয়া বলেন, ইমন আমার একমাত্র ছেলে। বরকোটা স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। কি জন্য আমার ছেলেকে হত্যা করেছে তা আমি জানিনা। আমার ছেলের হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।

মোহাম্মদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দুলাল আহম্মেদ বলেন, সঠিক তদন্তের মাধ্যমে এঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবীর পাশাপাশি কোন নিরীহ লোক যেন হয়রানীর শিকার না হয় তার জন্য প্রশাসনের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সৈয়দ ফারুক আহম্মেদ দেশ রূপান্তরকে