,

দাউদকান্দি, মেঘনা ও তিতাসে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
August 16, 2017
news-image

জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ
যথাযোগ্য মর্যাদায় ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার দাউদকান্দি, হোমনা, তিতাস ও মেঘনা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন , আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন, দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক আলোচনা সভা, মিলাদ মাহফিল, যুব ঋণের চেক বিতরণ, বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ কয়েক শতাধিক স্পটে কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।
দাউদকান্দি উপজেলা সদরে সকাল ১০টায় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপির নেতৃত্বে একটি শোক র‌্যালী বের করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি। বাংলাদেশ আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী’র নেতৃত্বে উপজেলার ১৫টি ইউনিয়নের শতাধিক স্পটে গরীদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় সাথে ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবুল হাসেম সরকারের, দাউদকান্দি উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবিব চৌধুরী, শ্রমিকলীগ সভাপতি,রকিব উদ্দিন রকিব, উপজেলা ছাত্রলীগ সভà