,

দাম্মামে কসবা প্রবাসী কল্যাণ সমিতির অভিষেক ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
September 8, 2017
news-image

 

সাগর চৌধুরী, সৌদি আরব :

সৌদি আরবের দাম্মামে বদর আল-রাবি হাসপাতাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো দাম্মামস্থ কসবা প্রবাসী কল্যাণ সমিতির অভিষেক ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। প্রতিষ্ঠাতা সভাপতি বিএম রাহুল অসুস্থ থাকায় তার অনুপস্থিতিতে দাম্মামের বিশিষ্ট ব্যাবসায়ী সংগঠনের আহবায়ক, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল হক রাজিবের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যাবসায়ী মোঃ কবির আহাম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম রুবেল। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এ আর মোস্তাক, রিয়াদ থেকে আগতো সহ-সভাপতি মোবারক হোসেন, সহ-সভাপতি মাসুম মিয়া, আল-জুবাইল কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর জেলা প্রবাসী কল্যান সমিতির সাবেক সভাপতি মোঃ নাছির উদ্দিন মাহমুদ ।

বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আজমল হোসেন ভূইয়া, সহ-সভাপতি মোঃ সাদেক ভূইয়া, অর্থ সম্পাদক মোঃ কবির আহাম্মেদ, মোঃ মির্জা আলী, চট্রগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বাহাদুর। এছাড়া আরো সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মিডিয়া প্রচার সম্পাদক বিশিষ্ঠ সাংবাদিক রেদোয়ান আহাম্মেদ খান রাজন। ফরিদপুর আল-জুবাইল প্রবাসী কল্যান কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ম