দীপিকার সঙ্গে আর সিনেমা করবেন না সালমান?
ডেস্ক রিপোর্ট :
সালমান খান যদি কোনো নতুন সিনেমার নাম ঘোষণা করেন, বলিউডের প্রথম সারির নায়িকারা ওই ছবিতে কাজ করার জন্য মুখিয়ে থাকেন। প্রায় সবারই স্বপ্ন, মূলধারার সিনেমার সবচেয়ে বড় তারকা সালমানের সঙ্গে জুটি বাঁধবেন।
তবে ওই তালিকায় একটি নাম সব সময় বাদ পড়ছে আর তিনি হলেন দীপিকা পাড়ুকোন। দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে কখন দেখা যাবে? সম্প্রতি এমন প্রশ্নই করা হয়েছিল স্বয়ং সালমান খানকে। এই মহাতারকা হেসে ওঠেন। উত্তরে বলেন, ‘সত্যি বলছি, আমিও অবাক হই, আসলে কখন দীপিকার সঙ্গে আমি কাজ করব?’
সালমানের কণ্ঠে এড়িয়ে যাওয়ার সুর। এরপরই তাঁকে জিজ্ঞেস করা হয়, কেন তিনি সঠিক উত্তরটি দিতে চাইছেন না? সালমানের সাফ জবাব, ‘ওর সঙ্গে কেউ আমাকে কাস্ট করছে না।’
ফের একগাল হেসে সালমান খান বলেন, দীপিকা বড় তারকা। তাঁর সঙ্গে যদি কোনো ছবিতে কাজ করেন, তবে সেটা ভালোই হবে। কিন্তু ‘এখন বলার মতো কিছু নেই’, যোগ করেন সালমান।
সালমান খানের সঙ্গে ‘ভারত’-এ আগামীতে জুটি বাঁধতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এ ছাড়া ‘টাইগার’ সিরিজের তিন নম্বর সিনেমা রয়েছে তাঁর সঙ্গে। ‘ইনশাল্লাহ’ সিনেমায় সালমানের সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া ভাট। ‘দাবাং থ্রি’-তে সালমানের সঙ্গে জুটি বাঁধছেন সোনাক্ষি সিনহা। আর জ্যাকলিন ফার্নান্দেজ সালমানের সঙ্গে জুটি বাঁধছেন ‘কিক টু’ ছবিতে।
ক্যাটরিনা, অলিয়া, সোনাক্ষি ও জ্যাকলিন। ছবি : সংগৃহীত
আসন্ন প্রকল্পগুলোর কথা জিজ্ঞেস করা হলে দাবাং খান বলেন, ‘ভারত-এ ক্যাটরিনা কাইফ আমার নায়িকা। এ ছাড়া টাইগার সিরিজের তৃতীয় কিস্তিতে সে আমার নায়িকা হবে। দাবাং থ্রিতে সোনাক্ষি সিনহা। সাজিদ নাদিয়াদওয়ালার কিক টু সিনেমায় জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে জুটি বাঁধছি। তো, দীপিকার সঙ্গে যদি কিছু হয়, তখন সম্ভবত…।’
কিছুদিন আগে পিরিয়ড ড্রামা ‘ভারত’-এর শুটিং শেষ করেছেন সালমান খান। এতে ক্যাটরিনা কাইফ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত à