,

দুই বাংলার গানে সিডনি মাতালেন অনুপম রায়-স্বপ্নিল সজীব

আজকের কুমিল্লা ডট কম :
August 6, 2017
news-image

 

জাহাঙ্গীর আলম ইমরুলঃ

অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েল্স এর সাইন্স থিয়েটারে হয়ে গেলো দুই বাংলার গান। সুর ইভেন্ট আর স্টার ভিশন এর আয়োজনে গেলো ২৯ জুলাই অনুষ্ঠিত হয় এ জমজমাট গানের আসর।

অনুষ্ঠানে স্টেজ মাতান পশ্চিম বাঙলার জনপ্রিয় কণ্ঠ শিল্পী, মিউজিক কম্পোজার, লিরিসিস্ট অনুপম রায় আর বাংলাদেশের নতুন সেন্সেশন স্বপ্নিল সজীব।

সুর ইভেন্টস্ এর সুমন সাহার পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠানের শুরুতেই ছিলো সৃজনীর সুরেলা কণ্ঠে দুই বাংলার গানের সাথে দেবযানির কি বোর্ড আর রাজিতের সরোদের ঝংকার সেই সাথে অভিজিতের তবলার যুগলবন্দীতে অনুষ্ঠানে এনে দেয় ভিন্ন মাত্রা।

সিডনিতে দুই বাংলাকে প্রতিনিধিত্ব করা সৃজনী দান (ভোকাল) তানিম হায়াৎ খান রাজিত (সরোদ), অভিজিত দান (তবলা) আর দেবযানি গুহ এর (কি বোর্ড) দারুণ পরিবেশনার মতো সুমন সাহার চমকপ্রদ এই ভাবনাটা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেদেয়।

এর পর প্রথমে স্বপ্নিল সজীব লোক গান গেয়ে স্টেজ মাতিয়ে তোলেন, সেই সাথে ছিলো তার অসাধারণ রবীন্দ্র সংগীত।