দুধে মধু মিশিয়ে খেলে ম্যাজিকের মত পাবেন যেসব উপকার
স্বাস্থ্য ডেস্কঃ
দুধ ও মধু, পুষ্টিতে ভরপুর বস্তু দুটো অতিপরিচিত। ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস হল দুধ। ক্যালসিয়াম আমাদের দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে।
এছাড়া দাঁতের ক্ষয়রোধ করে দুধ। আর দাঁতের ক্ষয়রোধের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ভালো রাখতেও দুধ অত্যন্ত কার্যকরী। সারাদিনের কর্মব্যস্ততার পর ক্লান্তি দূর করতে এক গ্লাস গরম দুধ খুবই উপকারী। গরম দুধ ক্লান্ত পেশি সতেজ করতে সাহায্য করে। গত কয়েক মাস ধরে সবাই ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত। সেই সঙ্গে দেখা দিচ্ছে আরও নানা সমস্যাও। আমাদের অজান্তেই বেড়ে গেছে স্ক্রিন-টাইমিং।
সারাদিনই বাড়িতে থাকার ফলে ল্যাপটপ, মেবাইল আর টিভিতেই কাটছে বেশির ভাগ সময়। এছাড়াও শপিং থেকে অফিসের কাজ ভরসা সেই ল্যাপটপ। যার ফলে প্রভাব পড়ছে চোখে। সারাদিনের এই অতিরিক্ত চাপে ক্লান্ত হয়ে পড়ছে চোখ। এদিকে চাইলেই যে চিকিৎসকের কাছে যেতে পারবেন এমন নিশ্চয়তাও নেই। অতএব যত্ন আপনার নিজেকেই নিতে হবে। যেমন কাজের ফাঁকে ল্যাপটপ থেকে একটু বিরতি নিন। চোখ সরিয়ে রাখুন। সবুজের দিকে তাকান। কিংবা চোখ বন্ধ করে খানিকক্ষণ চোখের ব্যায়াম করুন। এরফলে দেখবেন চোখ অনেকটা সতেজ লাগবে। যারা ইতোমধ্যেই চশমাতে অভ্যস্ত তাদের পাওয়ার বেড়ে গিয়েছে অনেকখানি।
এদিকে যাদের চশমা ছিল না, তাদেরও অনেক রকম সমস্যায় পড়তে হয়েছে। বর্তমানে পাল্লা দিয়ে বেড়েছে মানসিক চাপও। সেই প্রভাবও পড়ছে চোখে। যাদের অ্যালার্জি কিংবা ড্রাই আইজের সমস্যা রয়েছে তারা কাজের ফাঁকে যেমন ঠান্ডা পানিতে চোখ ধোবেন তেমনই চোখে গরম-ঠাণ্ডা পানি দিয়ে ভাপও নেবেন। এইভাবে একরকম যত্ন নিতে পারেন।
এছাড়াও অবশ্যই বদল আনুন খাবারের মেনুতে। প্রতিদিন যদি কোনও একটা সময় গরম দুধে মধু মিশিয়ে খেতে পারেন তাহলে অনেক উপকার পাবেন। আর্য়ুবেদ শাস্ত্রেও বলা রয়েছে দুধে মধু মিশিয়ে খাবার কথা।
দুধে মধু মিশিয়ে খেলে যেসব উপকার পা