,

দেবিদ্বারে দেশ ডেভলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে দুস্থ মহিলাদের মাঝে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
July 8, 2018
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল:

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দেশ ডেভলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে দুস্থ মহিলাদের মাঝে ১১ তম সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠান শনিবার দুপুরে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামএ অনুষ্ঠিত হয়েছে।

দেশ ডেভলপমেন্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সাবেক মন্ত্রী জনাব এবিএম গোলাম মোস্তফা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক মোঃ সদর আলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন্দ্র চাকমা ।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এডভোকেট নিজামুল হক, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ কে এম সফিকুল আলম( ভিপি কামাল), শ্রমিকলীগ নেতা মো. মমতাজ উদ্দিন , সেচ্ছা সেবকলীগ নেতা মো. শাহাদৎ হোসেন মিঠ, উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক মো. আনোয়ার খান পারভেজ সহ আরো অনেকে প্রমূখ।

এদিকে আলোচনা শেষে প্রশিক্ষন প্রাপ্ত দশ জন স্বাবলম্বী হতে প্রতিজ্ঞাবদ্ধ নারীকে সেলাই মেশিন তুলে দেয়া হয়।