,

দেবিদ্বারে সহিংসতা চরমে, উপজেলাজুড়ে হামলা-মারধরের শিকার হচ্ছে নৌকার সমর্থকরা

আজকের কুমিল্লা ডট কম :
January 12, 2024
news-image

 

স্টাফ রিপোর্টার:
ভোটের রাত থেকে আতংক, হামলা-ভাংচুরের উপজেলায় পরিণত হয়েছে কুমিল্লার দেবিদ্বার ( সংসদীয় আসন-৪) উপজেলা। এলাকায় এলাকায় মার খাচ্ছে নৌকার পক্ষে কাজ করা নেতাকর্মীরা। আতংকে হাজার হাজার নেতাকর্মী এলাকা ছেড়ে চলে গেছে।

দেবিদ্বারে নির্বাচন পরবর্তী সহিংসতা এখন চরমে। হামলা-মারধর চলছে অবাধে। নৌকা প্রতিকের প্রার্থী সাবেক সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষে যেসব আ’লীগ ও এর অংগসংগঠনের নেতাকর্মীরা কাজ করেছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা-ভাংচুর ও মারধর করছে বিপক্ষরা। ভোটের দিন ৭ তারিখের রাত থেকে হামলা-ভাংচুর ও মারধর অব্যাহত রয়েছে। রক্তাক্ত আহত হয়েছেন সাবেক এমপি রাজী ফখরুলের অসংখ্য নেতাকর্মী। এমনকি মারধরের হাত থেকে বাদ যায়নি গর্ভবতী মহিলারাও। সংখ্যালঘুদেরকেও নির্যাতন করছে। থানায় অভিযোগ করলে পুনরায় হামলা-ভাংচুর হবে এমন হুমকিও অব্যাহত রয়েছে। এমন গুরুতর অভিযোগ উঠেছে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সদ্য সাংসদ নির্বাচিত হওয়া আবুল কালাম আজাদের অনুসারিদের বিপক্ষে। এমনকি ভোটের দিন ভানী ইউনিয়নের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের উপর হামলা করেছে ঈগল সমর্থিত নেতাকর্মীরা।

গোপনে মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, নৌকার পক্ষে কাজ করায় ধামতী ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সদস্য অরুণকে হাইস্কুলের সামনে মারধর করা হয়।

নবীয়াবাদ উত্à¦