দেবিদ্বারে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে বিএনপির প্রার্থীর সংবাদ সম্মেলন
মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দেবিদ্বার উপজেলা উপ- নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মনোনীত প্রার্থী এ এফ এম তারেক মুন্সী।
উপজেলার সাবেক বিএনপি’র সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাস ভবনে
বৃহস্পতিবার বিকেলে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির দলীয় প্রার্থী এ.এফ.এম তারেক মুন্সী বলেন, সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করতে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিতে বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে আনা হয়েছে। তাদের দলীয় বিভেদ নিয়ে নিজেদের মধ্যকার সংঘর্ষকে আমাদের বিএনপির কার্যকলাপ বলে অপপ্রচার করা হচ্ছে। আসন্ন উপজেলা পরিষদ উপ-নির্বাচনকে ঘিরে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তা প্রশাসনকে বিভিন্নভাবে অবগত করেছি। নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগও জানিয়েছি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি আরও বলেন, বিএনপির প্রার্থীকে পরাজয় করাতে এবং সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করতে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। জেলা নির্বাচন কমিশনারের কাছে আমার দল এবং উপজেলাবাসীর দাবি অনতিবিলম্বে নির্বাচনের পূর্বেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং নিরপেক্ষ নির্বাচনেà