দেশকে অগ্রসর করতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে: খন্দকার মোশাররফ
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড বন্ধ করতে হবে ।
অতীতে চাঁদাবাজি করে জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদের সমাজ এবং দেশকে অগ্রসর ও সমৃদ্ধ করতে হলে চুরি ডাকাতি, চাঁদাবাজি, ঘুষসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
বুধবার(২০ মে) বিকাল সাড়ে তিনটায় দাউদকান্দি উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, আগে যেসবঅপরাধমূলক কর্মকাণ্ড ছিল সেগুলো মুক্ত করে সমাজটাকে সুন্দর সুস্থ্য ও সুদ্ধভাবে সমাজটাকে প্রতিষ্টিত করে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে, যেভাবে দেশটাকে অগ্রসর করতে চাচ্ছি, সেভাবে আমরা পারছি না।
সারাদেশের দায়িত্ব নিয়ে সমস্যাগুলোর সমাধান করতে হয়তো পারবো না, তবে আমরা দাউদকান্দিকে অপরাধমুক্ত করতে আমরা যারা দাউদকান্