,

ধর্ষণের অভিযোগে ব্রাজিলের পুলিশ স্টেশনে দৌড়াদৌড়ি করতে হচ্ছে নেইমারকে

আজকের কুমিল্লা ডট কম :
June 7, 2019
news-image

স্পোর্টস ডেস্ক :

সময়টা একদম ভাল যাচ্ছে না নেইমার জুনিয়রের। চোটে পড়ে ঘরের মাটিতে আয়োজিত আসন্ন কোপা আমেরিকাতে দর্শক হয়ে থাকতে হবে তাকে। তার মধ্যে ক্রাচে ভর দিয়ে পিএসজি ফরোয়ার্ডকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে ব্রাজিলের পুলিশ সদর দপ্তরে।

নেইমারের আইনজীবি জানিয়েছে, ধর্ষণের অভিযোগের বিবৃতি দিতে ব্রাজিলের রিও ডি জেনেইরোর পুলিশ সদর দপ্তরে গিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা।

এর আগে ব্রাজিলের ফুটবল ফেডারেশন জানায়, অনুমতি ছাড়া সাামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগকারী নারীর ছবি ও টেক্সট মেসেজ প্রকাশ করার ব্যাপারে কথা বলতে পুলিশ স্টেশনে গেছেন নেইমার।

নাজিলা ত্রিনদাদে নামে ব্রাজিলের এক নারী শুক্রবার সাও পাওলোতে নেইমারের নামে ধর্ষণের অভিযোগ আনেন। ব্রাজিলের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিচারও চেয়েছেন।

অভিযোগ বলা হয়, ১৫ মে প্যারিসের এক হোটেলে ত্রিনদাদেকে ধর্ষণ করেন নেইমার। তবে ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অভিযোগটি অস্বীকার করেছেন। এবং তার পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান।

ত্রিনদাদে এসবিটি নামে এক টিভি চ্যানেলকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নেইমারের সঙ্গে যোগাযোগ হয় তার। এরপর তিনি ব্রাজিলিয়ান ফুটবলারের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সম্মতিতে তার সঙ্গে যৌন মিলনে যেতে আগ্রহী হোন। এবং নিজ খরচে প্যারিসে গিয়ে একটি হোটেলে ওঠেন নেইমারের সঙ্গে যোগাযোগের জন্য।

তিনি আরো জানান, সাক্ষাতের পর নেইমার তার সঙ্গে ‘আগ্রাসী’ আচরণ শুরু করেন। এবং বালকের মতো শà¦