,

নবীনগরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
January 6, 2018
news-image

মোঃ দেলোয়ার হোসেন:
ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যেগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার একটি আনন্দ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় মার্কেট চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

পৌর ছাত্রদলের সভাপতি আশরাফ হোসেন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মফিজুর রহমান মুকুল।

বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ বাবুল, রফিকুল ইসলাম শাহিন, বায়েজিদ বাবু, এমদাদুল বারী, সিরাজুল ইসলাম, আপেল, রাসেল, হৃদয়, অপু প্রমুখ। আলোচনা শেষে স্থানীয় বিএনপির কার্য্যালয়ে সকল নেতা কর্মীর উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে কেক কেটে আনন্দ উল্লাস করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হরযত আলী।