,

নবীনগরে ট্রাক্টরের ধাক্কায় রিকশা খাদে, নিহত- ১

আজকের কুমিল্লা ডট কম :
December 31, 2017
news-image

মোঃ দেলোয়ার হোসেন:
গোলাম মোস্তফা পেশায় রিকশা চালক। ৭ জনের ঘরে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। যার রুজি রোজগারে চলে পুরো সংসার।

প্রতিদিনের ন্যায় আজও সকাল বেলা রিকশা নিয়ে জীবিকার তাগিদে বের হয় মোস্তফা, কিন্তু বাড়িতে ফিরে আসে লাশ হয়ে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার নামক স্থানে রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে মালবাহী এক বেপরোয়া ট্রাক্টর নিয়ন্ত্রিণ হারিয়ে পেছন থেকে একটি রিকশাকে ধাক্কা দিলে, রিকশাটি খাদে পড়ে যায়। রিকশা চালক গোলাম মোস্তফা (৪২) ঘটনাস্থলেই নিহত হয়।

তিনি উপজেলার বগডহর গ্রামের হরমুজ আলী’র পুত্র।