নবীনগরে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে ভূয়া গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের হাতে (২০/০৭) বৃহস্পতিবার ১০ মাসের অন্তঃসত্ত্বা এক প্রসূতির মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর তিনদিন পর নবজাতকের মৃত্যুতে বিচারের দাবিতে শনিবার (২২/০৭) বিক্ষোভ ও মানববন্ধন করেছে মানব সেবা সংগঠন।
নিহত প্রসূতি শরীফা আক্তার পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের মো: সেলিম মিয়ার স্ত্রী। ঘটনার পর পরই ভূয়া চিকিৎসক মো: শফিক উল ইসলাম হাসপাতাল থেকে পালিয়ে যায়। নিহতের স্বামী বাদী হয়ে ওই কথিত ডাক্তার ও হাসপাতালের মালিকের বিরূদ্ধে গত বৃহস্পতিবার (২০/০৭) রাতে থানায় খুনের মামলা করেন। পুলিশ হাসপাতালের মালিক মো: ফরিদ আহমেদ (৫৫) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করে।
জানা যায়, ১০ মাসের অন্তসত্ত্বা শরীফার বৃহস্পতিবার সকালে প্রসব ব্যাথা উঠলে তাকে আহমেদ প্রাইভেট হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার মো: শফিক উল ইসলাম নিজেকে গাইনি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সিজারের সিদ্ধান্ত নিয়ে রোগীর আত্মীয়স্বজনদের কাছ থেকে কিছু কাগজপত্রে স্বাক্ষর নেয়। তারপর অপারেশন থিয়েটার কক্ষে ডাক্তার ২ ঘন্টা শরীফার অপারেশন করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগীর অবস্থার অবনতি হলে তাকে ৫ ব্যাগ রক্ত দেওয়া হয়। তারপরও তার অবস্থার উন্নতি না হলে, কর্তব্যরত ডাক্তার শরীফাকে কুমিল্লা হাসপাতালে রেফার করে।
প্রসূতির আত্à¦