,

নামিবিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আজকের কুমিল্লা ডট কম :
February 2, 2016

bd19_newsshomoy
স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপে চমকের নাম নেপাল ও নামিবিয়া। নেপাল টুর্নামেন্ট থেকে বিদায় করেছে শক্তিশালী নিউজিল্যান্ডকে। আর চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে শেষ আটের টিকিট পকেটে পুরেছে নাবিমিয়া। এরপর নেপাল ও নামিবিয়া দুই দলের সামনে গ্রুপসেরা হওয়ার লড়াই। ‘ডি’ গ্রুপে সেই লড়াইয়ে ইতিমধ্যে ভারতের কাছে পরাজিত হয়েছে নেপাল। তাই দ্বিতীয় স্থানে থেকেই পরবর্তী রাউন্ডে খেলবে তারা।

অপরদিকে চ্যাম্পিয়নদের হারিয়ে নামিবিয়ার পা যেন মাটিতে পড়ছিল না। নামিবিয়া কোচ রাঙ্গারিরাই মানিয়ান্ডে যেমন হুমকি দিয়ে রেখেছিলেন, বাংলাদেশকেও তারা হারিয়ে দিতে পারে। সেই হুমকি-ধুমকি টিকল কোথায়? উল্টো বাংলাদেশের কাছে নাকানি-চুবানি খেয়েছে নামিবিয়া। মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে মিরাজদের কাছে তারা হেরে গেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

মাত্র ১৬ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগিতকরা। নামিবিয়াকে ক্রিকেটের ধারাপাত শিখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে বাংলাদেশের যুবারা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে ম্যাচটি।

মাত্র ৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও যেন নামিবয়ার পথেই হাঁটতে শুরু করে। দলের স্কোরশিটে কোনো রান যোগ না হতেই ফিরিত গোয়েৎজের শিকার হয়ে ওপেনার পিনাক ঘোষকে (০) হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। এই বিপদসীমা কাটিয়ে উঠতে না উঠতেই দলীয় ১৩ রানে সাজঘরের পথ বেছে নেন সাইফ হাসান। বাংলাদেশের এই ওপেনারও পরাস্ত হয়েছেন সেই গোয়েৎজের বলে। সাইফ হাসানের উড়িয়ে মারা বলটি তালুবন্দি করেন নামিবিয়ার জেনি গ্রিন।

এরপর আর উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জয়রাজ শেখ (৩৪) ও নাজমুল হোসেà