,

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে উড়ে গেল রান্নাঘর ও বাথরুমের ছাদ

আজকের কুমিল্লা ডট কম :
March 22, 2026
news-image

অনলাইন ডেস্ক।।

রায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি বসতবাড়ির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গেছে।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ দিকে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আদমজী ইপিজেড স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনের ঝুঁকি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, স্থানীয় পেয়ারা বেগমের বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। এতে ওই বাড়ির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গিয়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড ভিসিল ডিফেন্সের আদমজী স্টেশনের ইনচার্জ মিরন মিয়া বলেন, ‘বিভিন্ন আলামত দেখে ধারণা করছি, গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় বড় ধরণের ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি আরও জানান, ঈদের ছুটির কারণে বাড়িটিতে ভাড়াটিয়া ও আশপাশে মানুষের উপস্থিতি কম থাকায় সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।