,

নোয়াখালীতে হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের সম্মেলনে হট্টগোল, সংঘর্ষে আহত ৪

আজকের কুমিল্লা ডট কম :
March 25, 2022
news-image

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের ত্রি-বাষিক সম্মেলন চলাকালে দু’গ্রুপের মধ্যে হট্টগোল,হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মামুনুর রশীদ কিরণ এমপি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের সদস্য রতন কৃষ্ণ পাল এসব তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালী পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন চন্দ্র মজুমদার বলেন, সকাল ১০টা থেকে বেগমগঞ্জের চৌমুহনী পৌর অডিটোরিয়ামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে শুরু হয়। সম্মেলন শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুপুর ১টার দিকে সুবর্ণচর উপজেলার বাসিন্দা নারায়ণ দাস বক্তৃতা চলাকালে সম্মেলনটা বিধি মোতাবেক আয়োজন করা হয়নি বলে প্রতিবাদ জানাà