,

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
September 12, 2019
news-image

ডেস্ক রিপোর্টঃ
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের চৌরাস্তার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্ত্বরে বৃহত্তর নোয়াখালী অন লাইন পরিবারের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তাগণ অবিলম্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করে নোয়াখালী বাসীর স্বপ্ন পূরণের দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতা রহিম রবিসহ অনেকে।