,

পবিপ্রবি’র অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান কুমিল্লার সন্তান

আজকের কুমিল্লা ডট কম :
October 30, 2020
news-image

 

সাকিব আল হেলালঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন কুমিল্লার সন্তান প্রাবন্ধিক, গবেষক, কলামিস্ট ও গ্রন্থকার প্রফেসর আবুল বাশার খান। গতকাল সকাল ১১টায় বিভাগীয় সভাপতির অফিসকক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক আবুল বাশার খান সদ্য বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ মকবুল হোসেনের স্থলাভিষিক্ত হন।
গত ২৭ অক্টোবর বিভাগীয় চেয়ারম্যান হিসেবে প্রফেসর মোঃ মকবুল হোসেনের মেয়াদ শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধানের আলোকে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদের অনুমোদনক্রমে এক অফিস আদেশের বরাতে রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত’র স্বাক্ষরে নতুন চেয়ারম্যান হিসেবে প্রফেসর আবুল বাশার খানের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়।

দায়িত্ব হস্তান্তরকালে বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও প্রাক্তন অনুষদীয় ডিন প্রফেসর বদিউজ্জামান, বর্তমান অনুষদীয় ডিন প্রফেসর মোঃ জাকির হোসেনসহ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর, প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান à¦