,

পরিবহন সেক্টরে নৈরাজ্যই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ:ড. খন্দকার মোশাররফ

আজকের কুমিল্লা ডট কম :
June 23, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

‘পরিবহন সেক্টরে চরম নৈরাজ্যই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ‘বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, পরিবহন সেক্টরে আজ চরম নৈরাজ্য ও অরাজকতা বিরাজ করছে। নিয়ন্ত্রণহীন ভাবে চলছে চাঁদাবাজি ও লুটপাট। দেশে সড়ক দুর্ঘটনা আশংকাজনকভাবে বেড়ে যাবার অন্যতম কারণ হচ্ছে, পরিবহন সেক্টরের এই নৈরাজ্য। সরকার জনগণের নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সম্পুর্ন ব্যর্থ হয়েছে। দেশে জনগণের সরকার নেই বলে জাতীয়ভাবেও আজ চরম নৈরাজ্য চলছে। কোথাও কোন জবাবদিহিতা নেই, নিয়ন্ত্রণ নেই। সরকারের নির্দেশনা কেউ মানছে না, যে যা ইচ্ছা করে যাচ্ছে।

ড. মোশাররফ আজ শনিবার কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে তুজারভাংগা কিন্ডারগার্টেন স্কুল মাঠে “সড়ক দূর্ঘটনায় নিহত পৌর ছাত্রদল নেতা জুয়েল প্রধান রায়হানের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায়” এক মিলাদ ও দোয়া মাহফিল পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দাউদকান্দি উপজেলা ও পৌর ছাত্রদল এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিএনপির এই নীতিনির্ধারক নেতা আরো বলেন, দেশের জনগণের নিরাপদ ও শান্তিপুর্ণ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিনিয়ত আন্দোলন করছে, সমাধানের রূপরেখা দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছà§