পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে নেমেছে মহানগরীর ২২ নং ওয়ার্ডের লক্ষিপুর যুব সমাজ
আজকের কুমিল্লা ডট কম :
August 30, 2020
স্টাফ রিপোর্টার:
যুবসমাজ চাইলে সাধ্যের মধ্যে সবই করতে পারে। তাই প্রমাণ করলো কুমিল্লা মহানগরীর ২২ নং ওয়ার্ড এর অন্তর্গত লক্ষিপুর গ্রামের যুব সমাজ।
এই যুব সমাজের উদ্যােগে প্রতি শুক্রবার রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যােগ হাতে নেওয়া হয়েছে। তারা প্রতি শুক্রবার রাস্তায় নেমে পড়েন। রাস্তাঘাট পরিষ্কার করে দেন। এদিক-ওদিক পড়ে থাকা ময়লা-আর্বজনা ডাস্টবিনে নিয়ে ফেলেন। যুব সমাজের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন সমাজ।

