,

পরীক্ষায় বসতে পারেননি কুবির ৪ শিক্ষার্থী

আজকের কুমিল্লা ডট কম :
March 6, 2023
news-image

কুবি প্রতিনিধিঃ

নির্দিষ্ট একটি কোর্সে মোট ক্লাসের ৪০ শতংশের কম উপস্থিতি থাকায় স্নাতকোত্তর চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষায় বসতে পারেননি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের চার শিক্ষার্থী।

রোববার ওই বিভাগের স্নাতকোত্তর ২০২০-’২১ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। শুধুমাত্র উপস্থিতির কারণে পরীক্ষায় বসতে না দেওয়ার নিয়মের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী কোনো কোর্সের মোট ক্লাসে ৪০ শতাংশের কম উপস্থিতি থাকলে ওই শিক্ষার্থী সেমিস্টার চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবেন না। এক্ষেত্রে সাধারণত পরবর্তী শিক্ষাবর্ষের সাথে পরীক্ষা দেওয়ার নিয়ম রয়েছে। শুধুমাত্র উপস্থিতির কারণেই শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর বাদ পড়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, ওই চার শিক্ষার্থী ২য় সেমিস্টারের অন্য সকল কোর্সে উপস্থিতির শর্ত পূরণ করতে পারলেও ‘গভর্নেন্স ইস্যুস অ্যান্ড প্রবলেমস ইন বাংলাদেশ’ শীর্ষক কোর্সে তা পূরণ করতে পারেননি। ওই কোর্সের ক্লাস নিতেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রুহুল আমীন। ভুক্তভোগীদের একজন মাতৃত্বপরবর্তী জটিলতার কারণে ক্লাস করতে পারেননি। তিনি এ বিষয়ে আগে থেকেই বিভাগে চিঠি দিয়ে রেখেছিলেন বলে দাবি করেন। এক শিক্ষার্থীর মা ও আরেক শিক্ষার্থী নিজে অসুস্থ ছিলেন। উভয়ে চিকিৎসার ব্যবস্থাপত্রসহ অন্যান্য প্রমাণাদি বিভাগীয় কর্তৃপক্ষকে দেখিয়েছেন। অপরজন চাকরিতে যোগদান করায় সকল ক্লাস করতে পারেননি। তাঁরা যথাক্রমে ওই কোর্সে ২০, ৩৫, ৩৫ ও ১০ শতাংশ করে ক্লাসে উপস্থিত ছিলেন। তবে এতসবের পরও নিয়মের বেড়াজালের কারণে তাঁদেরকে পরীক্ষায় বসতে দেয়নি বিভাগের