পাকিস্তান এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে : এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন
মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কিছুদিন আগে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার পর বলেছিলেন তার দেশকে সুইজারল্যান্ড করে দেখাবেন। তার এই কথার জবাবে পাকিস্তানের সংসদ সদস্যরা ইমরান খানকে বলেছেন সুইজারল্যান্ড দরকার নেই বর্তমান বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে এরোকম হলেই যথেষ্ট।
কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত প্রায় ৩কোটি টাকা ব্যয়ে শনিবার বিকেলে মোচাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করতে গিয়ে, প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু মুখেই উন্নয়নের কথা বলেন না বরং তিনি সেই উন্নয়ন করেও দেখান। আর এই উন্নয়নের ধারা বাহিকতা ধরে রাখতে হলে আগামী একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের কোন বিকল্প নেই।
বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগà