প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় মেঘনার ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লায় প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের আলোচিত ইউপি চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) দিনগত রাতে তাকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, গ্রেফতারের পর বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে আব্বাসীকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, খুন ও অস্ত্র মামলাসহ তার বিরুদ্ধে উঠা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের অভিযোগে ইউপি চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীকে বহিষ্কারের আবেদন জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে কুমিল্লার স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান জানান, মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীর বিরুদ্ধে আনিত অভিযোগগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০১৬ সালে সর্বশেষ ইউপি নির্বাচনে আব্বাসীর বিরুদ্ধে প্রার্থী হন একই গ্à¦