,

প্রভাবশালীদের থাবায় হুমকির মুখে গোমতি পাড়ের কৃষি জমি: ভুক্তভোগিদের হাহাকার

আজকের কুমিল্লা ডট কম :
July 10, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
প্রভাবশালীদের থাবায় হুমকির মুখে পড়েছে গোমতি পাড়ের কৃষি জমি। ড্রেজার মেশিন লাগিয়ে মাটি উত্তোলনের ফলে চরের মালিকানাধীন জমি বিলীন হয়ে যাচেছ নদীতে। নদীতে পর্যাপ্ত বালু না থাকায় পাশের কৃষি জমি ও চরকে বেছে নিয়েছে বালু ও মাটি ব্যবসায়ীরা। আর মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় জমির মালিকদের কোন অভিযোগ-অনুযোগই পাত্তা দিচ্ছে না। প্রতিবাদ করলেই অস্ত্র-সস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনী চালায় তান্ডব। ভুক্তভোগী দুই-এক ব্যক্তি প্রভাবশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে দু:সাহস দেখিয়ে মামলা করলেও কোন প্রতিকার না পেয়ে উল্টো অব্যাহত হুমকির মুখে জীবন বাঁচাতে শেষ পর্যন্ত মামলা তুলে নিতে বাধ্য করা হয়েছে। ভূমিদস্যূদের হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লার গোমতি নদীর বেশ কয়েকটি স্থানে ড্রেজার মেশিন বসিয়ে নদীর চর ও ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ মাটি কাটা হচ্ছে। নদী চর ও ফসলি জমি থেকে ২০-২৫ ফুট গভীর করে রাত-দিন ড্রেজারের মাধ্যমে বালু ও মাটি উত্তোলনে নদীর প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। বর্তমানে বুড়িচং এলাকার বালিখাড়া, বানতী কাইতরা, রামনগর ও পূর্বহুড়া দিয়ে সবছেয়ে বেশি মাটি কাটা হচ্ছে। কুমিল্লার বুড়িচং উপজেলার বালিখাড়া এলাকা দিয়ে দীর্ঘদিন যাবত জোরপূর্বক মাটি ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন আদর্শ সদর উপজেলার কাজিয়া