,

বরুড়ায় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

অভিবাসন তথ্য জনগনের কাছে সহজলভ্য করতে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সম্পৃক্ত করে বিদেশগনেচ্ছু ও বিদেশগামীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে ২৮ মে (শনিবার) কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস (উ:) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং এ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান সরদার, সচিব মেহেদী হাসান সুজন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং স্থানীয় নেতৃবৃন্দসহ ৩৫ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ । ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এ আয়োজনে সহযোগিতা প্রদান করে।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ আলোচনার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন। উপস্থাপনায় নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থা