,

বরুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 5, 2018
news-image

এমডি আজিজুর রহমান/আরিফ আসগর ঃ
কুমিল্লার বরুড়া উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বরুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের কসামী গ্রামে প্রবাসী ইউছুফের স্ত্রী রাহীমা বেগম (১৮) এর জুলন্ত মরদেহ রবিবার ( ৫ আগষ্ট) বেলা ১২ টার দিকে তার নিজ বসত ঘর থেকে উদ্ধার করে পুলিশ। স্বামীর পরিবারের লোকজন জানায়, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের মা হুসনেয়ার বেগম অভিযোগ করে বলেন, তার মেয়ের শাশুড়ি নাজমা ও তার দেবর ইউনুছ প্রায় তাকে মানষিক নির্যাতন করতো। রাহিমা আত্মহত্যা করেনি বরং তাকে হত্যা ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবী করেন । তার মৃত্যু পূর্বে একটি চিরকুট রেখে গেছে সে, কিন্তু তার মা ও বোনের দাবী এটা তার হাতের লেখা নয়। খবর পেয়ে বরুড়া থানার এস আই মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।