বরুড়ায় গ্রাম্য বিচারে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত
এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় ব্যাংকার শাহজাহানের দুই পরিবারের সম্পত্তি বিরোধ নিষ্পত্তি করার লক্ষ্যে স্থানীয়ভাবে বিচারে প্রতিপক্ষের হামলায় ফকরুল ইসলাম, আলাউদ্দিন, জহিরুল ইসলামসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে বরুড়ার আড্ডা ইউনিয়নের বাগমারা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ফরিদ বাদী হয়ে বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার আড্ডা ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত-আঃ মুন্সি‘র ছেলের সাথে কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামের হাফিজ উল্লার সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ অনুষ্ঠিত হয়। তাদের দাম্পত্ব জীবনে দুই ছেলে দুই মেয়ে রয়েছে। ব্যাংকার শাহজানের তালাকপ্রাপÍা প্রথম স্ত্রী নাসরিনের সংসারের দুই ছেলে জাহিদুল ইসলাম ও মুরাদ দীর্ঘদিন যাবৎ শাহজানের দিতীয় স্ত্রী নাজমনু নাহারের পরিবারের উপর বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়ে আসছে। অনেকদিন ধরে জাহিদুল ইসলাম ও মুরাদের বিরুদ্ধে নাজমুন নাহারের ছেলে মেয়েদের মারধর করাসহ নানাভাবে হয়রানীর করার অভিযোগ রয়েছে।
নাজমুন নাহার জানান, তালাকপ্রাপÍা প্রথম স্ত্রী নাসরিনের দুই ছেলে জাহিদুল ইসলাম ও মুরাদ শাহজানের সম্পূর্ন স্থাবর অস্থাবর সম্পত্বি এককভাবে ভোগদখলের জন্য তাদের তারিয়ে দিতে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। এ সব বিষয়ে দুই পরিবারকে শাহজান বসবাসের জন্য পৃথক বাড়ি নির্মাণ করে দেন। এরপরেও জাহিদুল ইসলাম ও মুরাদ নাজমুন নাহারের উপর অমানসিক নির্যাতন চালায়। শনিবার শালিশ বৈঠক অনুষ্ঠেয় পূবে গত শুক্রবার রাতে জাহিদুল ইসলাম ও মুরাদ নাজমুন নাহারের গলায় দা দিয়ে চেপে ধরে হত্যার চেষ্টায়।
এর ধারাবাহিকতায় গত শনিবার স