,

বাঙ্গরায় ৭ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 11, 2022
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে ৭ কেজি গাঁজাসহ নুরজাহান ওরফে বৃষ্টি ওরফে তানিয়া (২০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকবপুর এলাকার হিরাকাশি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার নুরজাহান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুইয়া পানিয়া গ্রামের তাজ মোহাম্মদ এর মেয়ে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সুমন সরকার, এসআই সাখাওয়াত হোসেন ও এসআই মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ হিরাকাশি জোড় ব্রিজের এলাকায় অভিযান চালিয়ে নুরজাহান কে আটক করে। পরে তাকে তল্লাসি করে বডি ফিটিং (শরীরের সাথে সংযুক্ত) ৩ কেজি ও কালো ট্রাভেল ব্যাগে ৪ কেজিসহ মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।