,

বিএনপির কমিটিতে আসছেন নিখোঁজ-প্রয়াত নেতাদের স্বজনরা

আজকের কুমিল্লা ডট কম :
February 12, 2016

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পাচ্ছেন দলটির নিখোঁজ, প্রয়াত ও নিষ্ক্রিয় নেতাদের স্ত্রী ও পরিবারের সদস্যরা। আগামী মার্চে কাউন্সিলের মধ্য দিয়ে আগ্রহসাপেক্ষে তাদের কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নীতিনির্ধারকরা। এতে চেয়ারপারসন খালেদা জিয়ারও সম্মতি আছে বলে দলীয় দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে।

জানা গেছে, ২০১২ সালের ১৭ এপ্রিল নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তার স্ত্রী তাহসিনা রুশদী লুনা শিক্ষাজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মেয়াদোত্তীর্ণ সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ছিলেন। নতুন কমিটি হলে সহ-সভাপতি হিসেবে তাকে রাখা হতে পারে।

189358_1
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘আমার মনে হয়, ম্যাডাম খালেদা জিয়া তাকে কেন্দ্রীয় কমিটিতে রাখবেন। এ কারণে সিলেট বিএনপির সদস্য হিসেবেই হয়তো কমিটিতে তার নাম থাকবে।’
জানতে চেয়ে যোগাযোগ করলে লুনার নম্বর বন্ধ পাওয়া গেছে। পাশাপাশি তার ছেলে অর্ণবের সেল ফোনটিও বন্ধ ছিল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। দলীয় কর্মসূচিতে ডাকা হলেই সানন্দে অংশ নেন তিনি। বর্তমানে কোনও দায়িত্বে না থাকলেও ধারণা করা হচ্ছে আসন্ন কাউন্সিলে ঢাকা মহানগরের সম্ভাব্য দক্ষিণের বড় কোনও দায়িত্বে আসতে পারেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মির্জা আব্বাসের পক্ষে প্রচারণাকালে আলোচনায় আসেন আফরোজা।
আলাপকালে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমি তো রাজনীতিতেই আছি। দায়িত্ব পাব কি না তা জানি না। ম্যাডাম ডাকলে যাই, না ডাকলেও যাই। তাছাড়া সিটি করপোরেশনের আগেও আমি আব্বাসের নির্বাচনী প্রচারণায় ছিলাম। কিন্তু তখন এতà