,

বিপিএলের কুমিল্লা ওয়ারিয়র্স টিম ডিরেক্টর নাঈমুর রহমান দুর্জয়

আজকের কুমিল্লা ডট কম :
November 17, 2019
news-image

 

 

 

স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিশেষ বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। ইতোমধ্যে বিপিএলে অংশ নেয়া সাতটি দলের টিম ডিরেক্টরদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

প্রতিটি দলের সঙ্গেই একজন করে বোর্ড পরিচালক টিম ডিরেক্টর হিসেবে থাকবেন। বোর্ড পরিচালকদের মধ্যে গাজী গোলাম মোর্তজা, জালাল ইউনুস, এনায়েত হোসেন সিরাজ, আকরাম খান, তানজিল চৌধুরী, নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন সাত দলের দায়িত্ব পেয়েছেন।

 

গাজী গোলাম মোর্তজা ঢাকা প্লাটুন, জালাল ইউনুস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, এনায়েত হোসেন সিরাজ রাজশাহী রয়্যালস, আকরাম খান রংপুর রেঞ্জার্স, তানজিল চৌধুরী সিলেট থান্ডার্স, নাঈমুর রহমান দুর্জয় কুমিল্লা ওয়ারিয়র্স ও খালেদ মাহমুদ সুজন খুলনা টাইগার্সের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন।

 

এছাড়া জুয়াড়িদের কাছ থেকে বিপিএলে খেলা ক্রিকেটারদের দূরে রাখতে প্রতিটি দলের সঙ্গে একজন করে এন্টি করাপশন ইউনিটের কর্মকর্তা নিয়োগ দিচ্ছে বিসিবি। এই বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

বঙ্গবন্ধু বিপিএলের সাত দলের মধ্যে কুমিল্লা ও রংপুরের ব্যবস্থাপনা এবং পরিচালনা করবে বিসিবি। বাকি ৫ দলের স্পন্সর হয়েছে পাঁচটি কর্পোরেট হাউজ। এগুলো হলো যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আকতার গ্রুপ, জেভিনি ফুটওয়্যার অ্যান্ড ক্রাফট, আইসিপি লিমিটেড।