,

বিমানবন্দর পুনরায় চালু হচ্ছে…? ৩৫ কোটি টাকার খরচে কুমিল্লায় উড়বে বিমান

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2020
news-image

 

অনলাইন ডেস্কঃ
৪৪ বছর ধরে বিমান নামেনি কুমিল্লা বিমান বন্দরে। বিমান বন্দরের পরিত্যক্ত রানওয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মাত্র ৩০ কোটি টাকার সংস্কারে বিমান বন্দরটি সচল হতে পারে। বিমান বন্দরটি চালু হলে বিমান বন্দর সংলগ্ন কুমিল্লা ইপিজেডে আরো অনেক বিদেশি বিনোয়াগ আসতো, কর্মসংস্থান হতো বিপুল সংখ্যক মানুষের। কুমিল্লার অর্থনীতিতে যোগ হতো নতুন মাত্রা।

সূত্র জানায়,দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নগরীর দক্ষিণ পাশে নেউরা-ঢুলিপাড়ার পাশে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিমান বন্দর। এখানে ১৯৭৬ সাল পর্যন্ত আভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করেছে। পরে অজ্ঞাত কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বিমান বন্দরের সকল যন্ত্রপাতি থাকার পরেও কুমিল্লা বিমান বন্দর থেকে ৪৪ বছর ধরে বিমান চলাচল বন্ধ রয়েছে। ৭৭ একর ভূমির উপর প্রতিষ্ঠিত বিমান বন্দর এখন আন্তর্জাতিক রুটের সিগনালিংয়ের কাজ করে। প্রতিদিনই ৩৫ থেকে ৪০টি বিমান এই সিগন্যাল ব্যবহার করে। বেশি চলাচল করে ভারতে আভ্যন্তরীণ রুটের বিমান। আগরতলা বিমানবন্দরে যাওয়া বিমান এই রুটে চলে। এছাড়া রয়েছে ব্যাংক,সিঙ্গাপুরের বিমান। এ বিমান বন্দর প্রতি মাসে এখন সিগনালিং বাবদ আয় করছে ৩০/৪০লাখ টাকা।

সূত্র আরো জানায়,বিমান বন্দরটি চালু করতে বেশি অর্থের প্রয়োজন নেই। বিপুল পরিমাণ জমি রয়েছে। জমি কেনা বা অধিগ্রহণের ঝামেলা নেই। প্রয়োজন রানওয়ে কার্পেটিং,ফায়ার সার্ভিস ও এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের জনবল।
কুমিল্লা চেম্বাà¦