বিশ হাজার টাকার ঋন পরিশোধে অটোচালক বন্ধুকে খুন!
কুমিল্লার চৌদ্দগ্রামে মাত্র ২০ হাজার টাকার ঋণ টাকা পরিশোধ করতে বন্ধুর পরামর্শে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যার ঘটনার দুই সপ্তাহ পর ঘাতককে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক তার আপন বন্ধুকে হত্যা করেছে মর্মে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দির মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
থানা সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে মুন্সিরহাট ইউনিয়নের নাঙ্গুলিয়া খালের লক্ষীপুর কালভার্টের নিচে অজ্ঞাতনামা এক যুবকের লাশ পাওয়া যায়। লাশের বিভিন্নস্থানে দামা দিয়ে কুপানোর চিহ্ন ছিল। পরবর্তীতে উপস্থিত লোকজনের মাধ্যমে খবর পেয়ে পৌর এলাকার পূর্ব চান্দিশকরা গ্রামের ভাড়াটিয়া খায়রুল ইসলাম লাশটি তার মেজো ছেলে তাফরুল ইসলাম সৈকতের বলে নিশ্চিত করে। তাদের বাড়ি রংপুর জেলার গঙ্গাছড়া থানার চর ইশ্বরকাল গ্রামে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার ও ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন ভিকটিমের পিতা খায়রুল ইসলাম। মামলা দায়েরের পর কুমিল্লার পুলিশ সুপার মোঃ নাজির আহম্মেদ খানের দিক-নির্দেশনায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ আসামীকে গ্রেফতারের নির্দেশ দেয়। তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক ম