ভর্তি পরীক্ষা থেকে ১০ লক্ষ টাকা নিয়েছেন কুবি উপাচার্য: শিক্ষক সমিতি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন নিয়ম না মেনে ভর্তি পরীক্ষার আয় থেকে ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়াও আগের উপাচার্যের বিভিন্ন কার্যক্রমের কৃতিত্ব মিথ্যাচারের মাধ্যমে নিজে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা৷
রবিবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত এক ‘মিথ্যা’ সংবাদ বিজ্ঞপ্তির প্রতিবাদে অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেন তারা৷
বিজ্ঞপ্তিতে শিক্ষক নেতারা বলেন, গত ১৯ মার্চ সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে প্রশাসন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ভর্তি পরীক্ষার আয় থেকে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ এবং ‘ভাইস চ্যান্সেলর বৃত্তি’ প্রবর্তন করার উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে সেখানে আইনের ব্যত্যয় ঘটেছে। এছাড়াও ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আয় থেকে ৪ লক্ষ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ৬ লক্ষ নিয়েছেন। অ্যাওয়ার্ড দিতে গিয়ে শ