,

ভারতকে প্রথম পরাজয়ের স্বাদ দিলো ইংল্যান্ড, সেমির পথ কঠিন হল বাংলাদেশের

আজকের কুমিল্লা ডট কম :
July 1, 2019
news-image

 

স্পোর্টস ডেক্সঃ

বিশ্বকাপের এবারের আসরে ভারত প্রথম পরাজয়ের স্বাদ পেল। অপরদিকে ভারতকে হারিয়ে সেমিফাইনালের রেসে টিকে থাকলো ইংল্যান্ড। আজকের ম্যাচ জিততে হলে বিশ্বকাপে রেকর্ড রান তাড়া করে জিততে হবে ভারতকে। কিন্তু ব্যর্থ হলো টিম ইন্ডিয়া। ভারতকে ৩১ রানে হারিয়ে সেমিফাইনালের আশা আবারও উজ্জ্বল করেছে ইংল্যান্ড।  ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ম্যাচ সেরা হয়েছেন।

এজবাস্টনে টস জেতে আগে ব্যাট করে জনি বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৩৭ রানে সংগ্রহ দাড় করায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার সেঞ্চুরিতে হার এড়াতে পারেনি ভারত। ৫ উইকেটে ৩০৬ রানে থেমে যায় তাদের ইনিংস। শেষ দুই ম্যাচে ইংল্যান্ডের পরাজয়ে বাংলাদেশের জন্য সেমিফাইনালে খেলাটা সহজ হতো। এখন বাংলাদেশের শেষ দুই ম্যাচ জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে হারতে হবে শেষ ম্যাচে। তবেই টাইগারদের সেমিফাইনালে খেলার আশা টিকে থাকবে।

৩৩৮ রানে রেকর্ড রান তাড়া করতে নেমে ব্যক্তিগত শূন্য আর দলীয় ৮ রানে বিদায় নেন লোকেশ রাহুল। দ্বিতীয় উইকেটে শক্ত প্রতিরোধ গড়েন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ১৩৮ রানের জুটি গড়েন তারা। অর্ধশতক তুলে নেন কোহলি। ফলে টানা পাঁচ ম্যাচে হাফসেঞ্চুরি করে বিশ্বকাপে রেকর্ড করেন তিনি। কোহেলি ৬৬ রান করে লিয়াম প্ল্যাঙ্কেটের বলে আউট হন।

এরপর তৃতীয় উইকেট জুটিতে আরও ৫২ রান যোগ করেন রোহিত ও রিশভ পান্ত। এ বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন রোহিত। তবে ইনিংস বড় করতে পারেনি তিনি। ১০২ রান করে ক্রিস ওকসেà