,

ভিবিডি,কুমিল্লার উদ্যোগে ১৬০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
May 21, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

খুশির ইফতার-৫ ইভেন্টের মাধ্যমে ভিবিডি- কুমিল্লা জেলা ১৬০টি দরিদ্র পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ বাজার উপহার সামগ্রী বিতরণ করেছে।

গত ১৮ই মে কুমিল্লার উনাইসার এলাকায় (চেয়ারম্যান বাড়ি) ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলা কর্তৃক আয়োজিত খুশির ইফতার-৫ ইভেন্টের এর মাধ্যমে ১৬০টি দরিদ্র পরিবারকে সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ১০দিনের খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার প্রদান করা হয়। এছাড়াও প্রায় ১৫০ জনকে ইফতার দেয়া হয়।