মিথ্যার বেড়াজাল তৈরি করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত : রিজভী
মিথ্যার বেড়াজাল তৈরি করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত : রিজভী
ডেস্ক রিপোর্ট:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, ভারত মিথ্যার বেড়াজাল তৈরি করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায়, “আমরা বিএনপি পরিবার” এর উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদ, নীতিনির্ধারক এবং মিডিয়ার কিছু ব্যক্তি পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়াকান্না করছেন। তারা বলছেন, বাংলাদেশে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের পুড়িয়ে মারা হচ্ছে। এসব পুরোপুরি মিথ্যা এবং বিশ্ববাসীকে বিভ্রান্ত করার অপপ্রয়াস। কিন্তু আধুনিক প্রযুক্তির কারণে এই মিথ্যা টিকে থাকতে পারছে না। তারা হিংসা ও প্রতিহিংসার কারণে প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “যে ভারতকে আমরা গণতান্ত্রিক ও জ্ঞানী-গুণীদের দেশ হিসেবে জানতাম, এখন সেই দেশকে রক্তপিপাসু হিংস্র ঘাতকদের আবাসস্থল মনে হচ্ছে।”
ভারতের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “তারা এতটাই নিচে নেমে গেছে যে আমাদের প্রিয় স্বাধীনতার পতাকা ছিঁড়ে ফেলেছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের গায়ে হাত তোলা একটি ভয়ঙ্কর আন্তর্জাতিক অপরাà